ইব্রাহীম খলিল
কক্সবাজার রামুর ঈদগড়ে সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোর পূর্বক জমি দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় ধুমছাকাটা এলাকার নুরুল আলমের পুত্র মোঃ আরিফ(৩০), মোঃ শহিদুল্লাহ (২২),মৃত আব্দুল হাসিমের পুত্র নুরুল ইসলাম বলি(৬০), পুত্র আবুল হোসেন(৩৫), নুরুল আমিন(২৫), অছিউর রহমানের পুত্র মোঃ আলম(৩৫), মৃত মোবারেক আলীর পুত্র অছিউর রহমান(৬৫) এরা সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জন ব্যক্তি গত ১৫জুলাই সকাল ১০টায় ঈদগড় ধুমছাকাটা এলাকার বড়–য়াকাটাস্থ একই এলাকার আলতাজ আহমদের পুত্র মোঃ ছৈয়দ আলমের দখলীয় জমি ধারালো কিরিচ, দা’, লোহার রড সহ আরো নানা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছৈয়দ আলমকে জখম করে হত্যার ভয়ভীতি দেখিয়ে প্রায় ৪০শতক জমির চাষাবাদ নষ্ট করে ফেলে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। ঈদগড় তুলাতলী বিটের হেডম্যান আতর আলী জানান, উল্লেখিত সন্ত্রাসীরা ইতিপূর্বে সন্ত্রাসী মূলক কর্মকান্ড ঘটিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং ছৈয়দ আলমের দখলে থাকা জমিটি জোর পূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই সাথে ছৈয়দ আলমের পকেটে থাকা ১৩হাজার ৫শত ২০টাকা কেড়ে নেয়। এছাড়া জমিতে রোপিত ধান্য জালা(চারা ধান) উপড়ে ফেলে ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে। অন্যদিকে জমিতে ব্যবহার করার জন্য সার ও কৃষি সামগ্রী কেড়ে নিয়ে ক্ষতি সাধন করে ৩০হাজার টাকা। এমতাবস্থায় উল্লেখিত সন্ত্রাসীরা আরো সংগঠিত হয়ে বর্তমানে জমির মালিক ছৈয়দ আলম সহ তাহার আত্মীয় স্বজনকে খুন করিবে, বাড়ী-ঘর পুড়িয়ে দিবে এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে জানান, জমির মালিক ছৈয়দ আলম। এব্যাপারে জমির মালিক ছৈয়দ আলম বাদী হয়ে গত ১৭জুলাই রামু থানায় একটি লিখিত এজহার দায়ের করেন। এজহারটি রামু থানা এস আই মুজাহিদ তদন্ত পূর্বক সন্ত্রাসী বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানা যায়। বর্তমানে নিরুপায় হয়ে এবং জীবন রক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ছৈয়দ আলম প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে অভিযুক্ত আরিফ উল্লাহ জানান, আমরা জমি দখলের অপচেষ্টা চালাইনি। এছাড়া জমিটিও আমাদের এবং আমাদের বিরুদ্ধে ছৈয়দ আলম নানা মিথ্যা মামলা দায়ের করতেছে।

0 Comments