Advertisement

গাজীপুর সিটি নির্বাচনে কেন্দ্র পাহারা দেবে ছাত্রদল

ডেস্ক রিপোর্ট
গাজীপুর সিটির ভোটাধিকার রক্ষায় কেন্দ্র পাহারা দেবে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।
বুধাবর বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষারিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের পক্ষে জনসংযোগ ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্রদল। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে ১২টি দল গঠন এবং ওয়ার্ড পর্যায়ে ৫৭টি দল গঠন করে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা করছে তারা।
বুধবার সকাল থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবেরে নেতৃত্বে টঙ্গী সদর, গাছা ইউনিয়ন, বাসন ইউনিয়ন, পূবাইল ইউনিয়ন, কাউসদিয়া ইউনিয়ন, কোনাবাড়ী ইউনিয়ন ও গাজীপুর সদরসহ বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা চলায় ছাত্রদল।
এ প্রচার ও জনমত গঠন কাজে আরও অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ওমর ফারুক সাফিন, আনোয়ারুল হক রয়েল, আনোয়ার হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, যুগ্ম সম্পাদক এজমল হোসেন পাইলট, হাবিবুর রহমান সুমন, মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ সাইমুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল গাজীপুর জেলা সভাপতি শরাফত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক মাহতাব উদ্দিন জিমি, শরীফ নেওয়াজ জোহা ও ডালিয়া রহমান।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এসব জায়গায় জনসংযোগের সময় বিভিন্ন পথসভায় বলেন, ‘বিএনপি সমর্থিত প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা দেখে সরকার দিশেহারা হয়ে পড়ছে, তাই তারা ভোট কারচুপির জন্য কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। এ জন্য ছাত্রদলকে সতর্ক থাকতে হবে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। যেন কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে।’ যদি ভোটের দিন ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল ও সন্ত্রাস করা হয় তবে ছাত্রদল জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হস্তে প্রতিহত করবে।

Post a Comment

0 Comments