সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফে ২৩ মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি জওয়ানরা।
বিজিবি সূত্রে জানায়, গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার ভোররাতে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জেঠিঘাট এলাকার বরফকলের পেছনে ২০-২২ জন লোক অবৈধভাবে
মালয়েশিয়া যাবার জন্য জড়ো হওয়ার খবরে অভিযান চালানো হয়। এ সময় দালালসহ কিছু লোক পালিয়ে গেলেও অন্যান্যদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চিড়া, গুড়, পানি ও ওষুধ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পেকুয়ার গুলদির মৃত রোশন আলীর পুত্র মো মোস্তফা (৩৮), রাজারখালীর মো রফিক আহমদের পুত্র আবুল মোস্তফা (৩২), মোঃ এহসানের পুত্র মো হারুন অর রশিদ (২৫), উখিয়ার রতœপালংয়ের সরওয়ার কামালের পুত্র মো ইয়াছিন (২৪), শৈলডোবার শোভধন বড়–য়ার পুত্র ভুলু বড়–য়া (২৪), চট্টগ্রামের সাতকানিয়া কালিআইছের মো আসারন মিয়ার পুত্র আব্দুস সালাম (৩০), টেকনাফে শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার আব্দুল করিমের পুত্র মো হামিদ (২৩), যশোরের কোতয়ালীর টালি খোলার এলাকার মাহতাব বিশ্বাসের পুত্র স্টার আলী (৩৫), মো আব্দুস সাত্তারের পুত্র মো ইউছুফ আলী (২২), কক্সবাজারের রামুর মৃত নুরুল ইসলামের পুত্র কামাল হোসেন (২৬), মো উলা মিয়ার পুত্র মো ইসমাইল (২২), চকরিয়ার মো আব্দুল হামিদের পুত্র মো আসাদুজ্জামান (২৪), মোঃ মোজাহের হোসেন পুত্র জালাল আহমদ (৪০), ।
৪২ বিজিবির টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্ণেল জাহিদ হাসান বলেন, প্রতারণার শিকার ১৩জনকে পুলিশে সোপর্দ করা হয় এবং সাগরপথে মালয়েশিয়া মানব পাচারের অভিযোগে স্থানীয় দালাল চক্রের সদস্য শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া মৃত আবু শামার পুত্র মো আবু তাহের (৩২), মৃত রহিম উল্লাহ পুত্র মো রশিদ উল্লাহ (৪০) ও সানাহ উল্লাহ প্রকাশ কালা বুজ্জাকে আসামী করে মানবপাচারের একটি মামলা রুজু করা হয়।

+4-7-13.jpg)
0 Comments