প্রেস বিজ্ঞপ্তি
বায়তুশ শরফের পীর শাহ্্ সুফী বাহারুল উলুম মৌলানা কুতুবউদ্দিন (ম.আ) বলেছেন দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং সমৃদ্ধি পেতে চাইলে রাসুলে মকবুল (সা.) এর দেখানো পথ ও নির্দেশনা মেনে
চলতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনে উচ্চা বিলাসিতা, লোভ-লালসা বাদ দিয়ে আখেরাতের অফুরন্ত জীবন যাতে শান্তি ও কল্যাণময় হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এজন্য তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতেও সকলকে আহবান জানান। আল্লাহ ও দ্বীনের পথে দান চির অমর হয়ে থাকে
তিনি গতকাল শহরের উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। বিকাল ৫টায় উত্তর টেকপাড়া জামে মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া মাঠে তিনি সকলকে সাথে নিয়ে দোয়া করেন। এ সময় মসজিদের জমি দাতা বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল ইসলাম, টেকপাড়ার মরহুম আব্দু সোবহানের পুত্র আলহাজ্ব আব্দু রহিম, সমাজসেবক কবির আহমদ সওদাগর, মাহামুদুল হক কোম্পানি, মোহাম্মদ আলী, হাজী আব্দুল খালেক, সাংবাদিক মাহাবুবুর রহমান, শিক্ষক ফরিদুল ইসলাম, কামাল উদ্দিন, মো. শাহজাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments