Advertisement

বঙ্গবন্ধু মহিলা কলেজের একাদশের উদ্বোধনী ক্লাসে অধ্যক্ষ স্বনির্ভর দেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি
স্বনির্ভর দেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন। তিনি বলেন, প্রাকৃতিক এই সবুজ আঙ্গিনায় জ্ঞান অন্বেষণে নবাগত শিক্ষার্থীদের দীপ্তিময় জীবন গড়তে পথচলা শুরু হোক। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এই ক্যাম্পাস।  নতুন  শিক্ষাবর্ষের উদ্ভোধনী ক্লাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১ জুলাই সোমবার মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় সুচনা ক্লাসে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মকছুদ আহমদ, মোখার রমা খানম, লাইলুন নাহার, প্রভাষক জুলফিকর আলি, মোহাম্মদ ইউনুছ, সরওয়ার কামাল মঞ্জু , জাফর আলম, মিটুচন্দ্র, আমান উল্লাহ, মিজানুর রহমান, উকিল আহমদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, ছৈয়দ আলম, প্রদর্শক আবুকাইছার, গিয়াস উদ্দিন, গ্রন্থাগারিক  শওকত মোবারক, শরীর চর্চা শিক্ষক শাহেনা আক্তার, অফিস সহকারি আক্তার হোছাইন ও নজরুল ইসলামসহ অন্যান্য কর্মচারিবৃন্দ।
প্রবল বৃষ্ঠির মধ্যেও সকাল থেকে  নতুন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে কলেজের ক্যাম্পাস। তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছিলেন কলেজে অধ্যয়নরত ছাত্রীরা। তারা রজনীগন্ধার ষ্টিক ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে নবীনদের শুভেচ্ছা জানান।

Post a Comment

0 Comments