এম. রায়হান চৌধুরী, চকরিয়া
“বেশি ফলে বেশি পুষ্টি-অর্থ সাশ্রে পায় তুষ্টি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ফলজ ও বনজ বৃক্ষ মেলা সফল করে তোলতে এতে অংশগ্রহণ করে
ফাঁসিয়াখালী রেঞ্জাধীন নলবিলা বনবিভাগ। এ মেলায় ৪০ প্রজাতির ফলদ ও বনজ চারা গাছ প্রদর্শণী এবং সূলভ মূল্যে বিক্রয় করে। তাদের প্রধান লক্ষ ছিল মেলায় আগত দর্শণার্থীদের বিভিন্ন প্রজাতির বৃক্ষের সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করা। সেই সাথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর উদ্বুদ্ধ করেন। স্টলে বৃক্ষ প্রদর্শণীকালে সার্বিক তত্বাবধান করেন, বনবিভাগ নলবিলা চেক ষ্টেশনের কর্মকর্তা হাবিবুল হক সরকার, খন্দকার মাহফুজ আলী ও মোস্তাফিজুর রহমান।

0 Comments