Advertisement

ঈদগাঁওয়ে দিন দুপুরে ছিনতাই ! আহত ১


নুরুল আজিম, ঈদগাঁও
সদর উপজেলার ঈদগাঁওয়ে দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছে এক ব্যবসায়ী। ছিনতাইকারীরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করেছে। গত ১০ জুলাই বিকাল ৩ টায় বর্ণিত ইউনিয়নের সাত
ঘরিয়া পাড়া এলাকার বালির মহাল নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা বাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার পেঠান আলীর পুত্র মুদি দোকানদার আবুল কালাম গাছ বিক্রি ও দোকানের মাল ক্রয়ের জন্য ৩২ হাজার ৫ শ টাকা নিয়ে ঈদগাঁও বাজারে যাচ্ছিল। প্রতি মধ্যে সাত ঘরিয়া পাড়ার বালির মহাল এলাকায় পৌছলে উৎপেতে থাকা ছিনতাইকারী আবদুর রশিদ ও জাফর আলম কিছু বুঝে উঠার আগেই আবুল কালামকে মারধর ও ছুরিকাঘাত করে তার পকেটে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে সটকে পড়ে এ সময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ক্লিনিকে ভর্তি করে। এই ঘটনায় আহতদের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। এ ব্যাপারে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুরুল কাদের ভুইয়ার সাথে যোগাযোগ করলে তিনি এধরণের কোন ঘটনার অভিযোগ পাননি বলে জানিয়েছেন। এদিকে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা ছিনতাইকারীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments