Advertisement

ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে প্রস্তুতি নিতে হবে -এম. আব্দুর রহিম


প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উখিয়া সদর শাখার উদ্যোগে গত ২০ জুলাই এক উখিয়া সদরের সভাপতি এস.এম গাজী মুফিজের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক
ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্যে উখিয়া উপজেলা সভাপতি এম.আব্দুর রহিম বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভোমত্বের অতদ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারী হতে প্রতিষ্ঠত হয়ে এদেশের ছাত্র সমাজের কাছে কোরআনের আহবান তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহবান জানান। তিনি আরও বলেন, ছাত্র শিবির চমক লাগানো বা সাময়িক কোন উদ্দ্যেশ্য হাসিলের জন্য প্রতিষ্ঠত হয়নি। আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করে আল-কোরআন ও আল- হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌধের উপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ে তুলার মহান লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহতায়ালার কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং আমরা যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে এ কোরআনকে ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবে। তাই কোরআন আলোকে সমাজ বিনিমার্ণের প্রচেষ্টায় হোক রমযানের মূল ভিষণ। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া জামায়াত ইসলামী সাংগঠনিক সম্পাদক মাওঃ নুরুল হক, হামিদুল হক শিবলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপালং মাদ্রাসা সভাপতি কামাল উদ্দিন, তানবিন, মামুন, গোলাপ, ইব্রাহীম, রাসেল, মামুন  প্রমূখ।

Post a Comment

0 Comments