দেশের সর্বপ্রাচীন পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবামূলক বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৩ নানা আয়োজনের মধ্য
দিয়ে পালন করেন। সকাল ৯টায় এফপিএবি’র সকল কর্মকর্তা ও মাঠ পর্যায়ে সেবাদানকারী আরএইচপিগণ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত শোভাযাত্রা এবং পরবর্তীতে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘কৈশোরে গর্ভধারণ মাত ৃমৃত্যুর অন্যতম কারণ’। এ শ্লোগানকে সামনে রেখে এফপিএবি’র শাখা কার্যালয়ে কিশোরীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জেলা কর্মকর্তা মো: ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মো: মফিজুর রহমান। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এফপিএবি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: তানজিনা আফরোজ, শাখার কো-অর্ডিনেটর ফাইনান্স আবু জাফর মো: ইয়াছিন, এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্:ো আবছার উদ্দিন, যুব কাউন্সিলার রুনা আক্তার, নাছিম নজমুন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুব কাউন্সিলার মো: রাশেদুল ইসলাম সোহেল। সভায় বক্তারা কৈশোরে গর্ভধারণ ও মাতৃ মৃত্যুর প্রধান কারণ হিসেবে বাল্য বিবাহকে উল্লেখ করে বলেন বাল্য বিবাহ প্রতিরোধে সবধরণের সহযোগিতা এফপিএবি করে যাবে। নিরাপদ মাতৃত্বের লক্ষে এফপিএবি ক্লিনিকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় প্রায় ৫০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

0 Comments