Advertisement

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ


এম. রায়হান চৌধুরী
চকরিয়া পালাকাটায় জমির বিরোধকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। এমনটি দাবি ভুক্তভোগি পরিবারের। জানা যায়, ৭জুলাই পৌরসভার পালাকাটা হাসেম
মাস্টারপাড়া ভিটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়। এঘটনায় নিহত পরিবারের পক্ষে ৮জনকে বিবাদী করে একটি হত্যা মামলাও হয়। কিন্তু ওই মামলায় প্রকৃত আসামীদের আড়াল করে ঘটনায় সম্পৃক্ত নয় এমন কিছু নিরীহ লোকজনকে আসামী করার গুরুতর অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে ভুক্তভোগিরা। সচেতন মহল জানান, বসতভিটার বিরোধ থাকায় উভয় পক্ষকে উচ্চ আদালত  স্থিতিশীলতা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। এমতাবস্থায় উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে ঘটনারদিন সকাল ১০টার দিকে নিহতের বাবা আবদুস সালাম ও তার পুত্রগণ এবং চিহ্নিত ভাড়াটিয়া লোকজন নিয়ে আবদুস শুক্কুরগংয়ের ওপর বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিত আক্রমণ চালায়। এসময় আবদুস শুক্কুরগং অতর্কিত হামলা থেকে নিজেদের আত্মরক্ষার্থে পিছু হটলে নিহতের বড়ভাই আজিজুর রহমানের এলোপাড়াতি আঘাতে আপন ছোটভাই জিয়াউর রহমান গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসলে আবদুস শুক্কুর গংয়ের আঘাতে নয়, আপন ভাই আজিজুর রহমানের বেপরোয়া হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালেই মারা যায় তার ছোটভাই। এ ঘটনায় নিহত পরিবারের দায়েরকৃত মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর কারণে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

Post a Comment

0 Comments