Advertisement

মহেশখালীতে ব্র্যাক এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালীতে ব্র্যাক এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই উপজেলা সম্মেলন কক্ষে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাকের মহেশখালীর এলাকা ব্যবস্থাপক অনিল চন্দ্র সরকার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের মোঃ জিন্নাহ আলম, পি.ও(ডি.ই.সি.সি), মহেশখালী, কক্সবাজার। অন্যান্যদের মধ্যে আলোচনায় উপস্থিত থেকে অংশ নেন উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্ত, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন ব্র্যাক ডি.ই.সি.সি কর্মসূচির আওতাধীন বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে নারীদের জলবায়ু পরিবর্তন জনিত বিপদাপন্নতা হ্রাসকরণ প্রকল্পের উপজেলা পর্যায়ের ২০ জনের স্টিয়ারিং কমিটি ঘোষনা দেওয়া হয়। সভায় বক্তারা প্রচার কার্য বেগবান করার আহ্বান জানান এবং ব্র্যাকের কর্মকান্ডের প্রশংসা করেন।

Post a Comment

0 Comments