সদর উপজেলা খুরুশকুল দরগাহের ডেইল মদিনাতুল উলুম মাদরাসায় ০১/০৭/২০১৩ইং রোজ সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসা পরিচালক মাওলানা মোজাহের আহমদ এর
সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকগণ যথাক্রমে মাওলানা মোক্তার আহমদ, হাফেজ আব্দুল করিম, নুরুল আবছার প্রমুখ। বৈঠকে সর্বসিদ্ধান্তক্রমে স্থানীয় লমাঝিপাড়া নিবাসী মরহুম মাওলানা ওসমানগণির ছেলে আমান উল্লাহ এবং গত জানুয়ারী মাসে অত্র মাদরাসায় শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে মাদরাসার নামে বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে বিশেষ করে গত ১৯ মার্চ ২০১৩ইং তারিখে মাদরাসার বার্ষিক সভা উপলক্ষে প্রায় ৪০ (চল্লিশ হাজার) টাকা চাঁদা কালেকশন এবং মাদরাসার বাগান থেকে গাছ, বাঁশ, আম, কাঁঠাল, ধান বিক্রয় করার টাকা মাদরাসার ফাউন্ডে জমা না দিয়ে বা জমা না করে নিজে আত্মসাৎ করে। মসজিদের দান বক্স চুরি করার কারণে মাদরাসার শিক্ষক আমান উল্লাহ ও ডেইল পাড়ার মরহুম নুরুল আমিনের ছেলে নুরুল হককে স্থায়ী ভাবে মদিনাতুল উলুম মাদরাসা থেকে বহিস্কার করা হল। আজ থেকে মাদরাসার কোন ধরনের চাঁদা বা সাহায্য সহযোগিতা এবং লেনদেন বহিস্কৃত শিক্ষক আমান উল্লাহ ও নুরুল হকের সাথে না করার জন্য দেশ-বাসীর প্রতি আহবান জানানো হল।

0 Comments