Advertisement

উদীচীর উদ্যোগে ‘বর্ষামঙ্গল ১৪২০’ উদযাপন


সংবাদ বিজ্ঞপ্তি
গান, কবিতা, নৃত্য ও কথামালায় বাংলাদেশের অন্যতম গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ পালন করেছে বর্ষা মঙ্গল-১৪২০। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায়
আর,ডিএফ ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাল্গুনী ও অর্জনের উপস্থাপনায় আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্ধোধন করেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি সঞ্চয় কুমার দাশ। বর্ষার গান, নৃত্য কবিতার একক ও দলীয় পরিবেশনার মধ্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিবেশনার ফাঁকে ফাঁকে অনুভূতি প্রকাশ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন এবং সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, ছাত্র ইউয়িনের সভাপতি শহীদুল্লাহ শহীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, প্রবীর বড়–য়া, আব্দুর শুক্কুর, রীতা দাশ, পপি বড়–য়া। অনুষ্ঠান পরিচালনা করেন মৃদুল ধর, কল্যান পাল, আশুতোষ রুদ্র, নবকৃষ্ণ, সাকিব, দিলীপ দাশ নিনি প্রমুখ।

Post a Comment

0 Comments