ঢাকা: সোমবার সকাল-সন্ধা হরতাল ডাক দিয়েছে জামায়াত ইসলাম।কিন্তু তার আগেই রাজধানীতে দলের নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশকয়েকটি গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
প্রত্যক্ষ্যদর্শী জানায়, বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় জামায়াত-শিবিরের ৫০/৬০ জন নেতাকর্মী হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাংচুর করে। এ সময় পুলিশের গাড়িসহ ২০টির বেশি গাড়ি ভাংচুর এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়।
তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, এসআই রাকিবসহ ৫ জন আহত হন। আহতদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারে এলাকায় অভিযান চালাচ্ছে।
এ ছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানা যায়।
প্রসঙ্গত, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায় ঘোষণার পর পরই দলটি সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।


0 Comments