Advertisement

স্বাগতার প্রেতাত্মা


ঢাকা: এবার প্রেতাত্মার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বাগতা। নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকুর ঈদের একটি বিশেষ নাটকে তাকে প্রেতাত্মার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। নাটকটির শিরোনাম ‘আহা ভূত বাহা ভূত’। এ নাটকে স্বাগতার বিপরীতে অভিনয় করেছেন ইরেশ যাকের।
এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘শৈশব থেকেই আমি ভৌতিক, রোমাঞ্চকর এবং রহস্যজনক বিষয়গুলোর প্রতি ভীষণ কৌতূহলী। নাটক কিংবা চলচ্চিত্রের ভৌতিক বিষয়গুলো আমি খুবই এনজয় করে থাকি। এবার এ ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি সবারোও ভালো লাগবে।’
নাটকে দেখা যাবে স্বাগতাকে তার স্বামী একটি ফ্লাটে নিয়ে হত্যা করেন। এর কিছুদিন পর ওই ফ্লাটটি একজন অভিনেতা ভাড়া নেন। ফ্লাটে ওঠার কিছুদিন পরে এ অভিনেতাকে স্বাগতা প্রেতাত্মা হয়ে রাতে ঘুমের মধ্যে দেখা দেয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

আসছে ঈদে নাটকটি যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।

Post a Comment

0 Comments