ঢাকা: চলমান বিক্ষোভের মুখে বিসিএসের ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।বুধবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা শাহবাগ মোড়কে ‘মেধামূল্যায়ন মঞ্চ’ ঘোষণা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরাও জানিয়ে দেন সরকারের ঘোষণা না এলে তারা অবরোধ ছাড়বেন না।কোটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কোটা পদ্ধতির মাধ্যমে দেশের মেধাবীদের ধ্বংস করা হচ্ছে। তাই অচিরেই সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলন চলাকালীন বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগের মেধারক্ষা চত্বরের এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।উপস্থিত শিক্ষার্থীরা এই দাবিকে সমর্থন করে ম্লোগান দেয়। -
৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে বুধবার দুপুরেই সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোবহান সিকদার।
এরপরই বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নিয়ে কিছুসংখ্যক প্রার্থীর মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে পিএসসি বিষয়টি পুনঃবিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
তবে শাহবাগের আন্দোলনকারীরা বলছেন, ফল বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা সেখানে অবরোধ অব্যাহত রেখেছেন।
বুধবার দুপুরে তারা এ ঘোষণা দেন। সেই সঙ্গে সব সরকারি পরীক্ষা কোটাপদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহীমকে আহ্বায়ক করে ১০ সদস্যের ‘মেধামূল্যায়ন মঞ্চ’ গঠন করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, “দাবি মেনে নেয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নই। তবে আমাদের দেশ পরিচালনায় অবশ্যই মেধাবীদের প্রয়োজন। আমরা তাই বিভিন্ন সরকারি পরীক্ষা কোটা পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।”
শাহবাগে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। তিনি বলেন, “আমার ছাত্রদের দাবির সঙ্গে আমি একমত। কেউ ৮০ পেয়ে ফেল করবে, আর কেউ ৫০ পেয়ে পাস করবে-এই বৈষম্য চলতে পারে না। কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হলেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।”
- See more at: http://www.bengalinews24.com/national-&-special-news/2013/07/10/10302#sthash.XX4wkgqW.dpuf


0 Comments