Advertisement

কক্সবাজারে বৌদ্ধ সমিতির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অভিষেক ও বৌদ্ধ মহাসম্মেলন উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় হোটেল প্যানোয়ার সম্মেলন কক্ষে জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি সুপ্ত ভুষন বড়–য়া। 
বাংলাদেশ বৌদ্ধ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক জেমসেন বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ সভাপতি অমিয় বড়–য়া, পরিমল বড়–য়া, বিশুদ্ধনন্দ বড়–য়া, অনিল বড়–য়া, রমেশ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক সংকেশ বড়–য়া, বৌদ্ধ সমিতি (যুব) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রতন বড়–য়া, যুগ্ম সম্পাদক প্লাবন বড়–য়া, রামু উপজেলা শাখার সভাপতি স্বপন বড়–য়া এমইউপি, সাধারণ সম্পাদক মৃনাল বড়–য়া, চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবুল বড়–য়া, সাধারণ সম্পাদক পটল বড়–য়া, উখিয়া উপজেলা সভাপতি জ্ঞানদর্শী বড়–য়া, সাধারণ সম্পাদক অমুল্য বড়–য়া, মহেশখালী উপজেলা সভাপতি জিনরতন বড়–যা, সাধারণ সম্পাদক সুগত বড়–য়া, যুবনেতা প্রনেশ বড়–য়া প্রমূখ। 
সভায় আগামী ৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা শাখার অভিষেক ও বৌদ্ধ মহাসম্মেলন  উদ্যাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলা বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি মাষ্টার সুগত রঞ্জন বড়–য়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। 

Post a Comment

0 Comments