Advertisement

বালুখালী পোষ্ট অফিসের দৈন্যদশা ডকুমেন্ট নষ্ট হচ্ছে কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের দাবী


বিশেষ প্রতিবেদক
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী জনপদ উখিয়াঘাট বালুখালী গ্রামে অবস্থিত এ ডাকঘরটি দীর্ঘদিনেও কোন মেরামত ও সংস্কার না হওয়ায় বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে জনগুরুত্বপুর্ণ ও
সরকারি ডকুমেন্ট নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এই ডাকঘরের দায়িত্ব পালন করছে বালুখালী এলাকার সাবেক মেম্বার আলী হোছন। তিনি নিজে দায়িত্ব পালন না করে স্থানীয় রিয়াজুল হক নামের ব্যক্তিকে দিয়ে উক্ত ডাকঘরের সবকাজ চালিয়ে যাচ্ছে। যাতে করে উক্ত ব্যক্তি অবহেলা, অযতœ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজের ইচ্ছামত ডাকঘর খোলে ও বন্ধ করে। অন্যদিকে এ ডাকঘরে সংরক্ষিত সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বৃষ্টিতে নষ্ট হওয়ায় জনমতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে উক্ত ডাকঘরের নিয়ম-শৃংখলা ও ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে বর্তমান ইডিএ আলী হোছনকে পরিবর্তন করে নতুন একজন দক্ষ ও শিক্ষিত লোককে ইডিএ দায়িত্ব দেওয়ার জন্য এলাকার সচেতন মহলের পক্ষ থেকে ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল বান্দরবানের কাছে জোর দাবী জানিয়েছেন। এ ডাকঘরটি প্রতিমাসে ২/১ বার করে পরিদর্শন করার জন্য সরকারি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী নামে এক ব্যক্তিকে ডাকঘর কর্তৃপক্ষের থেকে মনোনীত করা হলেও তিনি এ যাবত বালুখালী ডাকঘরে পরিদর্শনে যায়নি বলে সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments