Advertisement

পর্নোতারকার জন্যই বলিউডে জনপ্রিয়তা পেয়েছি: সানি লিওন

কানাডিয়ান বংশদ্ভূত বলিউডি অভিনেত্রী সানি লিওনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন পর্নোতারকা হিসেবে৷ সমপ্রতি তিনি জানিয়েছেন, নিজের অতীত নিয়ে লজ্জাতো নয়, বরং গর্ববোধ করেন তিনি৷ 
একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাত্‍কারে সানি জানান, আগের পেশার কারণেই বর্তমানে বলিউডে প্রতিষ্ঠিত হতে পেরেছেন তিনি৷ তাই অতীত নিয়ে তিনি কোন প্রকার লজ্জিত নন৷ 
এ প্রসঙ্গে সানি বলেন, 'আমি এখন যেখানে আছি তার পিছনে আমার অতীতের অনেক বড় অবদান রয়েছে৷ পর্নোতারকা হিসেবে পরিচিত ছিলাম বলেই বলিউডে খুব সহজে জনপ্রিয় হতে পেরেছি৷ তাই একেবারেই লজ্জিত নই আমি৷' 

২০১২-এর ইরোটিক থ্রিলার 'জিসম টু'-এর মাধ্যমে বলিউডে পথচলা শুরু করে সানি লিওন৷ এর আগে বিশ্বব্যাপী তার পরিচিতি ছিল একজন ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা হিসেবে৷ সে সময় একজন পর্নোঅভিনেত্রীর বলিউডে প্রবেশের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল টিনসেল জুড়ে৷ সানির পাশাপাশি সে সময় সমালোচনার মুখে পড়েছিলেন 'জিসম টু'-এর পরিচালক পুজা ভাটও৷ সমালোচকদের মতে সানিকে বলিউডে নিয়ে আসার মাধ্যমে তরুণ প্রজন্মকে পর্নোসিনেমা দেখার বিষয়ে উত্‍সাহিত করা হয়েছে৷ (সূত্র : ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)

Post a Comment

0 Comments