ফরিদুল মোস্তফা খান
২ হাজার পিছ ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং পুলিশের নিকট ধরা পড়েছে বাংলাদেশের অন্যতম ইয়াবা গডফাদার ঢাকা-গাজীপুরের কুখ্যাত রতন মিয়া। সোমবার বিকেলে টেকনাফ উপজেলার
বাহারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে একটি বিলাসবহুল গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, ধৃত ইয়াবা গডফাদার দীর্ঘদিন ধরে টেকনাফের বড় বড় ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাবলেট কিনে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিত।
জানা গেছে, সে ভয়ংকর মাদক ইয়াবার পাইকারি বিক্রেতা। সোমবার বিকেলে পুলিশের কাছে ধরা পড়ার পর জানা গেছে উক্ত ইয়াবা গডফাদারকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে লাখ টাকার মিশন নিয়ে টেকনাফের বাঘা বাঘা কিছু ইয়াবা ব্যবসায়ী তদবির চালাচ্ছে। শুধু তাই নয়, উক্ত ইয়াবা ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে টেকনাফের কিছু হলুদ সাংবাদিকও দেনদরবার চালাচ্ছে বলে জানা গেছে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ধৃত উক্ত ইয়াবা গডফাদারের সাথে লেদার জনৈক ইয়াবা ব্যবসায়ী জাফর ও ঢাকা গাজীপুরের আলমগীরসহ বাঘা বাঘা কিছু ইয়াবা ব্যবসায়ীর ব্যবসায়ীক অংশীদারিত্ব রয়েছে।

0 Comments