Advertisement

রামু বাঁকখালী নদীতে ডুবে ১ শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ২, নিখোঁজ ১

খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া খন্দাকার পাড়া সংলগ্ন বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে চার শিশু ডুবে গেছে। তাদের অনেক খোঁজাখুঁজির করার পর ১ জনকে মৃত, ২
জনকে অজ্ঞান অবস্থায় উদ্বার করেছে এলাকাবাসী এবং এখনো পর্যন্ত আরও ১ শিশু নিখোঁজ রয়েছে।
জানা গেছে ১২ জুলাই শুক্রবার দেড় টায় এ ঘটনা ঘটে। নিহত স্থানীয় আব্দুর রহিমের কন্যা নাঈিমা আক্তার (৮), জীবিত উদ্ধার মৃত নজির আহমদের কন্যা ইয়াছমিন (১০) ও মো, ইসমাঈলের কন্যা সুমাইয়া আক্তার (৮) এবং নিখোঁজ রয়েছে আজিজুর রহমানের কন্যা মাহিয়া আক্তার (৬)। এরা চারজনই রামু কেন্দীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। উক্ত ঘটনায় বাঁকখালী নদীতে কয়েক ঘন্টা ধরে গ্রামের লোকজন উদ্ধার তৎপরতা চালায় এবং দু’তীরে শত শত নারী পুরুষের উপচে পড়া ভিড় । পুরো এলাকায় অভিভাবকের মহলের মাঝে নতুন করে আতংক ছড়িয়ে পড়ে।

Post a Comment

0 Comments