Advertisement

হরতালকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর সংবাদদাতা:
ছাত্র-শিবিরের ডাকা হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বেআইনিভাবে হরতাল ডেকে যারা দেশের জনগণের জীবন যাত্রাকে পর্যুদস্থ করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ ২ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের স্নাতক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণ ও একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে রাখতে হবে, আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার।
কলেজ অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরম্নল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।
এছাড়া মন্ত্রী একইদিনে কচুয়া উপজেলার ৭টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নবীণ ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ও গুলবাহারে অবস্থিত নিজ বাসভবনে ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ অনুদানের চেক প্রদান করেন।

Post a Comment

0 Comments