Advertisement

আজ কক্সবাজারে আসছেন কারানির্যাতিত জননন্দিত জননেতা সালাহউদ্দিন আহমেদ




বরণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাজারো তোরণ: নেতাকর্মীদের উচ্ছাস

এম রায়হান চৌধুরী

সরকারের রাজনৈতিক বিদ্বেষে দীর্ঘ কারাভোগের পর আজ সর্বপ্রথম কক্সবাজারে আসছেন এই অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব
সালাহ উদ্দিন আহমেদ। তাই কাছ থেকে নিজেদের প্রিয় এই নেতাকে একটু দেখতে ও ফুলেল শুভেচ্ছা নিবেদন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। শুধু তাই নয়, কক্সবাজারের এই কৃতি পুরুষকে দেকতে তার অগনিত ভক্ত ও সাধারণ নারী পুরুষরাও প্রহর গুনছেন অধীর আগ্রহে। এজন্য কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠেনের পক্ষ থেকে আগেভাগেই নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ এর (পৃষ্ঠা >২, কলাম >৭)
আজ কক্সবাজারে আসছেন
কক্সবাজার ও চকরিয়া আগমন উপলক্ষে ইতিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বসানো হয়েছে শতাধিক তোরণ।  আজ দলীয় তাকে শুভেচ্ছা জানাতে বিকাল ২ টা থেকে উপজেলার খুটাখালী ফুলছড়ি থেকে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেবেন। এর পর বিকাল সাড়ে ৩ টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে। গতকাল চকরিয়া উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের উদ্যোগে তোরণ নির্মাণ ও টার্মিনালে জনসভাস্থল পরিদর্শণ করেছেন দলের সিনিয়র নেতারা। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ্ব নুরুল ইসলামের নেতৃত্বে উপজেলা সাংগঠনিক সম্পাদক এম মোবার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী, যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, উপজেলা যুবদলের সভাপতি এম নুরুল হক রিটু, পৌর যুবদলের সভাপতি আক্তার ফারুক খোকন, শ্রমিক দলের সভাপতি এসএম জয়নাল আবেদীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জকরিয়া, স্বেচ্চাসেবক দলের আহবায়ক নুরুদ্দোজা জনিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতাকর্মীদের অংশ গ্রহণের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রচার অভিযান অব্যহত রয়েছে। গতকাল বিকাল ৪ টায় পৌরশহরের প্রধান সড়কে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে পেকুয়া ও বদরখালী সড়কে বিভিন্ন তোরণ নির্মাণ করা হয়েছে। পেকুয়া উপজেলা বিএনপি তাদের এ প্রিয় নেতাকে বরণ করতে ঢোলক ও বাদ্যবাদল দলসহ মটর সাইকেল শুভযাত্রার প্রস্তুতি নিয়েছে। উপজেলা যুবদলের সভাপতি এম নুরুল হক জানায়, তোরণ নির্মাণ ছাড়াও কয়েশ মটর গাড়ীরসহ বিভিন্ন গাড়ি বহরের মাধ্যমে সালাহ উদ্দিন আহমদকে বরণ করা হবে।


Post a Comment

0 Comments