Advertisement

শহর কৃষক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশকবাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার শহর শাখার এক জরুরী সভা গত ২৫ জুলাই শহরের রুমালি ছড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহরের আহবায়ক এরশাদুজ্জামান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্ল­া, শহর যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন চৌধুরী, ছৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, নুরুল আমিন নুরু, জাফর আলম, হেলাল উদ্দিন বাদশা, কামরুল ইসলাম রুবেল, দিল মোহ্ম্মাদ, মীর কাসেম। সংগঠনের শহর যুগ্ম আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড সভাপতি একরামুল হক, ২নং ওয়ার্ড সভাপতি আবু ছিদ্দিক সুমন,সাধারন সম্পাদক মোহাম্মদ বাবুল, ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোহাম্মদ কাসেম,৫নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন,৬নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান প্রমূখ। সভায় আগামী ২৭ জুলাই সদও উপজেলা কৃষকলীগের সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে শহর কৃষক লীগে সদস্য হিসাবে সজিব দাশ,আমিরুল ইসলাম সাগর, আজিজুল হক খোকন, আবুল হোসেন অভি, মোহাম্মদ শাহাব উদ্দিনসহ ৫জনকে শহরের আর্ন্তভূক্ত করা হয়।

Post a Comment

0 Comments