জাফর আলম
টেকনাফের হ্নীলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দু’ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন বর্ণাঢ্য র্যালী বের করে।
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) আসরের নামাজের পর জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ইসলামী ছাত্রশিবির
র্যালী বের করে। র্যালীটি হ্নীলা ষ্টেশন থেকে দরগাহ ষ্টেশন হয়ে পূণরায় হ্নীলা ষ্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেটে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা সেক্রেটারী জাকারিয়া আলফাজের সভাতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথি, জেলা সমাজ কল্যাণ সেক্রেটারী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাশেম, উপজেলা আমীর অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, স্থানীয় জামায়াত নেতা মাস্টার ফরিদুল আলম বিএসসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অপরদিকে একই সময় ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্যভাবে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী বের করে। আল-জামেয়া মসজিদ থেকে র্যালীটি বের হয়ে হ্নীলা ষ্টেশন, দরগাহ ষ্টেশন ও পুরাতন বাজার হয়ে পূণরায় হ্নীলা ষ্টেশনের চৌ-রাস্তায় এসে পথসভায় মিলিত হয়। মোঃ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সাবেক জেলা সভাপতি আবদুল খালেক নিজামী প্রধান অতিথি, উপজেলা প্রচার সম্পাদক আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল বশর, অর্থ সম্পাদক হাফেজ কবির আহমদ, পৌর সেক্রেটারী হাফেজ আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

+09-07-2013.jpg)
0 Comments