Advertisement

ওয়েজবোর্ডে বেতন বাড়ছে ৭০ শতাংশ

সাংবাদিক এবং সংবাদপত্র ও প্রেস কর্মচারীদের জন্য গঠিত ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ প্রতিবেদন জমা দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। সোমবার আনুষ্ঠানিকভাবে এ ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় সূত্র।
এতে ৭ম ওয়েজবোর্ডের মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।এছাড়া সংবাদপত্রগুলোর আয় এবং সার্কুলেশনের ভিত্তিতে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যা আগে তিন শ্রেণীতে বিভক্ত ছিল। গেজেট প্রকাশের তারিখ থেকে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়িত হবে বলে তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন।
রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির কাছে বোর্ডের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক প্রস্তাবিত এ প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য অষ্টম ওয়েজবোর্ড গঠন করে সরকার। ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান করা হয় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে। তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল হোসেন খানকে অষ্টম ওয়েজবোর্ডের সচিবের দায়িত্ব দিয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে আরও দু’দফায় এ সময় বাড়ানো হয়। কমিটির অপর সদস্যরা হলেন, ডেইলি স্টারের স¤পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর স¤পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর স¤পাদক এমএ মালেক, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসদর প্রধান স¤পাদক এহসানুল করিম, ইউএনবির প্রধান স¤পাদক এনায়েতুল্লাহ খান, দৈনিক মানবজমিনের প্রধান স¤পাদক ও প্রকাশক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ইউনিয়নের সভাপতি এম মতিউর রহমান তালুকদার, সাধারণ স¤পাদক এম খায়রুল ইসলাম, সংবাদপত্র প্রেস কর্মচারী সংগঠনের সভাপতি এম আলমগীর হোসেন খান ও সাধারণ স¤পাদক কামাল উদ্দিন। 

Post a Comment

0 Comments