Advertisement

দারিদ্রতা মুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবারো প্রয়োজন

চকরিয়ার বদরখালীর বিরাট সংবর্ধনায়-রেজাউল করিম
প্রেস বিজ্ঞপ্তি
জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এশিয়া-ইউরোপের ৫টি দেশ সফর ও একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের জন্য জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমকে বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বদরখালীবাসীর পক্ষ থেকে বদরখালী
সমবায় সমিতি মিলনায়তনে এক বিশাল গণ সংবর্ধনা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আলীগের সভাপতি নুরে হোছাইন আরিফের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুরুল আমিন ছোট’র পরিচালনায় অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি জননেতা রেজাউল করিম বলেছেন, আওয়ামীলীগ স্বাধীন বাংলাদেশ দিয়েছে। অনেক সংগ্রাম লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার আসলে জনগনের উন্নতি হয়, গরীব মানুষ সুখের মুখ দেখে। বর্তমান আর্ন্তজাতিক জরিপে ১কোটি ৬০লাখ মানুষ দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ কাজ করতে পারলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা হবে অনেক উপরে। দেশবাসীর প্রতি আহবান জানান, দরিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবারো প্রয়োজন। তাকে পুণ:রায় ক্ষমতায় বসানোর জন্য দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন বাবুল,চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, সাংবাদিক মিজবাউল হক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফজলুল কাদের ও মাষ্টার শওকত আলম বকুল, কৃষকলীগ নেতা মোহাম্মদুল হক, আলীগ নেতা মাষ্টার আনোয়ারুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম,গিয়াস উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল কাদের, যুবলীগ নেতা ইউনুছ ছিদ্দিকী, কফিল উদ্দিন মো: জাহাঙ্গীর, ছাত্রনেতা আবদুল বারেক টিপু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন কিশোর, মনজুর আলম, মিজানুর রহমান, মো: হোসেন প্রমূখ।

Post a Comment

0 Comments