Advertisement

সৌদি প্রবাসীদের আকামা নবায়নের মেয়াদ বাড়বে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

নতুন বার্তা ডেস্ক
রিয়াদ: সৌদি সরকার আকামা নবায়নে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াবে বলে আশা পোষণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সৌদি সফররত দীপু মনি শুক্রবার সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, “সৌদি আরবে থাকা বাংলাদেশীরা সাধারণ ক্ষমা ঘোষণার ছয় সপ্তাহ পর তাদের আকামা বদলানো শুরু করে। তাই অন্য দেশের প্রবাসীরা যেখানে পুরো তিন মাস সাধারণ ক্ষমার সুযোগ পেয়েছে সেখানে বাংলাদেশীরা মাত্র ছয় সপ্তাহ এ সুযোগ পেয়েছে।”
আরব নিউজকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ৩ জুলাই পর্যন্ত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের সাধারণ ক্ষমতার আওতায় ভিসা নবায়নের সুযোগ দিয়েছে সৌদি আরব। ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অনলাইন ভিসা পদ্ধতিও চালু করেছে সৌদি সরকার।”
তারপরও নির্ধারিত সময়ের (আগামী ৩ জুলাই) মধ্যে সব স¤পূর্ণ প্রক্রিয়া স¤পন্ন করা সম্ভব হবে না বলে জানান তিনি। এজন্য সৌদি কর্তৃপক্ষের সময়ক্ষেপণও কিছুটা দায়ী বলে মন্তব্য করেছেন দীপু মনি। শনিবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বাংলাদেশীদের জন্য সময় বাড়ানোর বিষয়টি তুলবেন বলেও জানান তিনি।
তিনি জানান, মেয়াদ পেরোনো প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশ মিশন সর্বোচ্চ চেষ্টা করেছে।
আগামী ৩ জুলাইয়ের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশী সৌদি আরবে বৈধ হতে পারবেন না তাদের এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড দিতে পারে সৌদি সরকার। সূত্র: আরব নিউজ

Post a Comment

0 Comments