ঢাকা: বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামী নির্বাচন সেভাবেই হবে। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হবে। কারণ জনগণের ভোট চুরির চিন্তা আমাদের নেই।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রংপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই সরকারের সময় অনুষ্ঠিত দেশের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সর্ব শেষ চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। তারপরও বিএনপি কিভাবে বলে আ’লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এ কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এটাই তাদের চরিত্র।”
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক চাইছেন। একবার তত্ত্বাবধায়ক সরকার এসে তাকে এবং আমাকে জেলে নিয়েছিল। আবার এলে তাকে জেলে যেতে হবে না এই নিশ্চয়তা তিনি কোথায় পেয়েছেন? তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন দেবে এরই নিশ্চয়তা কি?”
তিনি আরো বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গতবার তিন মাস থাকবে বলে এসে দুই বছর পার করেছে। এবার এলে জ্ঞানী-গুণীরা কেয়ামত পর্যন্ত থাকার ফতোয়া দেবে। এই সরকারের অধীনে সব নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। আগামী নির্বাচনে আমরা আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পাব। ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব।”

0 Comments