Advertisement

মিয়ানমার থেকে ছোলা আমদানিতে বাধা নেই

নয়ন কক্স নিউজ ডেস্ক
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন রমজান উপলক্ষে সে দেশ থেকে ছোলা আমদানিতে কোনো বাধা নেই।

আজ শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত-সংলগ্ন সেন্ট্রাল রিসোর্ট সম্মেলন কক্ষে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্র“প অব বর্ডার ট্রেড’ বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা দেড়টায়।
বৈঠকে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির। অপরদিকে ১৭ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের সিটওয়ে ট্রেড বোর্ডের অতিরিক্ত পরিচালক সো উইং মং।
সকাল নয়টার দিকে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফ স্থলবন্দরে আসে। সেখান থেকে সেন্ট্রাল রিসোর্টে আসার পর বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের নুরুল বাসির জানান, মিয়ানমার থেকে ছোলা আমদানিতে কোনো বাধা নেই। বাংলাদেশি ব্যবসায়ীরা চাইলে ছোলা আমদানি করতে পারেন।
এ ছাড়া বাংলাদেশি

Post a Comment

0 Comments