Advertisement

রশিদ নগর পাহাড়তলীতে ডাম্পারের ধাক্কায় হতাহত – ২

গিয়াস উদ্দিন
মহাসড়কে কালিরছড়ার দক্ষিণে পাহাড়তলী নামক স্থানে বুধবার ২৫ জুন দুপুরসাড়ে ১২ টায় বেপরোয়া গতিতে আসাএকটি ডাম্পারের ধাক্কায় বাই সাইকেল চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরোহী। তার অবস্থা আশংকাজনক। মুমূর্ষ অবস্থায় সে ঈদগাও মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। হতাহতদের বাড়ি সদর উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, মধ্যম পোকখালী গ্রামের মো: সোলেমানের পুত্র মো: মামুন(২৬) ও একই গ্রামের জিল্লুর রহমান বাইসাইকেল যোগে যাওয়ার সময় উত্তর দিকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার(মিনিট্রাক) সজোরে ধাক্কা দিলে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে আহতদের রক্তাত্ত অবস্থায় ঈদগাও মেডিক্যাল সেন্টারে নিয়ে আসে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন। অপর আহত জিল্লুর চিকিৎসাধীন রয়েছে। গাড়ী আটক হয়নি ডাম্পারটি আটক হয়নি।তবে চালকের নাম ফরিদ ও গাড়িনং ১১১ বলে জানা গেছে। ঘটনাস্থল রাম ুউপজেলার রশিদ নগর ইউনিয়নে। সে কারনে হতাহতদের সহৃদয় কোন পুলিশ পরিদর্শনে এগিয়ে আসেনি।

Post a Comment

0 Comments