Advertisement

ঈদগাঁওয়ের ইসলামাবাদে এক ব্যবসায়ীকে জোর পূর্বক মদপান ও মারধর করে সর্বস্ব লুট করেছে সন্ত্রাসীরা


মোঃ মিজানুর রহমান আজাদ, সদর
সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদস্থ তেতুলতলী গ্রামের হাফেজ কলিম উল্লাহর পুত্র আব্দু রহিম (২৮) তার নিজস্ব হোটেল বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্রীক ফিল্ডে ধরে নিয়ে জোর পূর্বক মদপান করিয়ে বেধড়ক পিটিয়ে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়। ১৭ জুন রাতে তেতুলতলী ব্রীক ফিল্ড এলাকায় এ
ঘটনা ঘটে। ১৮ জুন সকালে অজ্ঞান অবস্থায় পথচারীরা দেখলে তার বাড়িতে খবর দিলে আত্মীয় স্বজনেরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয় কর্তব্যরত ডাক্তার। এদিকে গুরুতর আহত রহিকের পিতা কলিম উল্লাহ জানান আমার ছেলে প্রতিদিনের ন্যায় হোটেল বন্ধ করে বাড়ির পাশাপাশি পৌঁছলে পূর্ব থেকেই উৎপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা তার গতিরোধ করে ধরে নিয়ে নির্জন এলাকায় ব্রীক ফিল্ডে নিয়ে গিয়ে মারধর ও মদ পান করিয়ে তার পকেটে থাকা খাবার হোটেলের প্রায় ৩০ হাজার টাকা, মোবাইলসহ সর্বস্ব লুট করে নিয়ে যায় ওই সন্ত্রাসী। খবর পেয়ে ১৮ জুন ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে যায়। ঘটনাটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের অবহিত ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, তার শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করেছে।

Post a Comment

0 Comments