Advertisement

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকদল নেতার মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক


পেকুয়া প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সিনিয়র সদস্য মঈনউদ্দিন আহমদ মারা গেছেন। জানাযায়, গত ২৭ জুন চট্টগ্রাম থেকে নিজের পিকআপ গাড়ী চালিয়ে চকরিয়া আসার পথে
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বানিয়াছড়া লামনি এলাকার একটি কাভার্ট ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মঈন উদ্দিন গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২ টার দিকে সে মারা যায়। মৃত্যূকালে তিনি ৩ মেয়ে, ২ ছেলে এক স্ত্রী  পিতা মাতা ভাইবোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। এদিকে তার মৃত্যুতে বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ ও কক্সবাজার-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট হাসিনা আহমদ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে ওই শ্রমিক নেতার মৃত্যুতে পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন শ্রমিকদল নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুসালেক এম.ইউপি, সি. সহ সভাপতি বাদশা, সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, নুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আসহাব উদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments