মাহফুজ,টেকনাফ
টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির নায়েক সুবেদার মোঃ ছবির মাহমুদ এর নেতৃত্বে ২৭ জুন সকাল ৮টায় টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী মাইক্রোবাসে
যাত্রীর শরীরে তল্লাশী চালিয়ে ৯৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন পাচারকারীকে আটক করে। আটককৃত ইয়াবার মূল্য ২লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। ধৃত পাচারকারী হচ্ছে- কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা নুরুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল (২৪)। আটককৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ মহিউদ্দিনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৪২ বিজিবির অপারেশন অফিসার মেজর কামরুজ্জামান।

0 Comments