Advertisement

ওবামার ওপরও গুপ্তচরবৃত্তি

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপরও গুপ্তরবৃত্তি চালানো হয়েছে। এ তথ্য ফাঁস করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলের জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র বিশ্লেষক ও তথ্য ফাঁসকারী এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ২০০৪ সালে ওবামা যখন সিনেট প্রার্থী হয়েছিলেন তখন তার ওপর এ গুপ্তচরবৃত্তি শুরু হয়।


রুশ টাইস নামের ওই কর্মকর্তার বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, এনএসএ সে সময় বহু সংখ্যক সামরিক কর্মকর্তা, কংগ্রেস সদস্য এবং কূটনীতিকের ওপর গুপ্তচরবৃত্তি ও নজরদারির নির্দেশ দিয়েছিল। এর মধ্যে ডেমোক্র্যাট দলের অন্যতম নেতা ও ইলিনয়েসের সিনেট প্রার্থী বারাক ওবামাও ছিলেন যিনি এখনকার প্রেসিডেন্ট।


টাইস ২০০৫ সালে প্রকাশ করে দিয়েছিলেন যে, বুশ প্রশাসন মার্কিন জনগণের ওপর টেলিফোনে আঁড়ি পাতছেন এবং তা দেশের বাইরেও বিস্তৃত। টাইসকে সূত্র করে সে সময় দৈনিক নিউ ইয়র্ক টাইমসও এ খবর দিয়েছিল।


এ ঘটনার পর বুশ প্রশাসন স্বীকার করতে বাধ্য হয়েছিল- মার্কিন জনগণের ওপর সীমিত পরিসরে গুপ্তচরবৃত্তি চলছে এবং টেলিফোনে আঁড়িপাতার মতো ঘটনা ঘটছে।বুশ প্রশাসনের এ দাবি মিথ্যা অভিহিত করে টাইস জানিয়েছিলেন, মোটেই সীমিত পরিসরে নয় বরং লাখ লাখ মানুষের টেলিফোনে আঁড়িপাতা হয়।

Post a Comment

0 Comments