Advertisement

কক্সবাজার গেস্ট হাউজ মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তর‘র যৌথ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার গেস্ট হাউজ মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়েছে। অভিজাত হোটেল ডায়মন্ড প্যালেস’এর সম্মেলন কক্ষে ২১ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সোলতান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, গেস্ট হাউজ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা বাবু বাদল চন্দ্র বড়–য়া ও রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি সেলিম নেওয়াজ খান।
যৌথ সভায় গেস্ট হাউজ মালিক সমিতি নেতৃবৃন্দ পরিবেশ অধিদপ্তরের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পর্যটন শিল্পসহ কক্সবাজার জেলার সার্বিক উন্নয়নে পরিবেশ অধিদপ্তরের সহায়তা কামনা করেন। সভায় পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক গেস্ট হাউজ মালিক নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পুরো সভা পরিচালনা করেন-গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার।

Post a Comment

0 Comments