Advertisement

সানি লিওনের ঝড় থামাতে আসছেন নাটালী পোর্টম্যান

আদিত্য রায়, তামিলনাড়ু করেসপন্ডেন্ট

বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

ইজরাইলের অস্কার খ্যাত নায়িকা নাটালী পোর্টম্যান এবার আসছেন তামিল সিনেমাতে। উদ্দেশ্য সানি লিওন ঝড় থামানো। ভারতের তালিমনাড়ুর একটি সাপ্তাহিক সংবাদমাধ্যম জানায়, সানিলিওন কে ইন্ডিয়াতে পিছনে ফেলতে তাকে নিয়ে আসা হচ্ছে। আর এ সিনেমার পরিচালনা করবেন ১৯ বছরের তরুন পরিচালক অনিলদে । নবাগত এই পরিচালক গত মার্চ মাসে তিনি সানিলিওনকে তার পরিচালনায় সিনেমাতে অভিনয় করতে আমন্ত্রন জানান, সানিলিওন তার প্রস্তাবকে নাকচ করার জন্য তিনি নাটালী পোর্টম্যান কে আনছেন বলে জানা গেছে।


প্রসঙ্গত, নাটালী পোর্টম্যান ইসরাইলের জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ব্যব্যাপী একজন হট অভিনেত্রী হিসেবে পরিচিত। ব্ল্যাক সোয়ান ছবির জন্যে নাটালি পোর্টম্যান  অস্কারে সেরা অভিনেত্রীর পুরষ্কার বাগিয়ে নিয়েছেন।

এ সিনেমা ইন্ডিয়ার বসচেয়ে ব্যয়বহুল হবে বলে জানান এই নতুন পরিচালক।এ সিনেমার শূটিং শুরুর আগেই কিছু কিছু সিনেমা হলে বুকিং চলছে বলে জানা গেছে।এ নতুন পরিচালক তিনি কখনও সিনেমার পরিচালনা না করলেও তামিল দর্শকদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

তামিল পরিচালক ‘ওয়কিতুং’ জানান, অনিলদে কখনও সিনেমার পরিচালনা না করলেউ তিনি ভাল করবেন বলে বিশ্বাস করি। কারন, তিনি পেশায় একজন প্রকৈাশলী ও বড় মাপের বিজনেস টাইকুন। তার ব্যাক্তিগত পেশায় অনেক সাফল্য রয়েছে। আর সানি লিওন ভারতের সিনেমাকে নষ্ট করছেন তার জায়গায় বিশ্বখ্যাত নাটালী অনেক ভালো করবেন। নাটালী একজন বিশ্বমানের সুন্দরী অভিনেত্রী, তিনি অনেক স্লীম আর আকর্ষণীয়। দর্শকরা একটি নুতন ধারার সন্ধান পাবে।

এবিষয়ে ভারতের সিনেমা বিশেজ্ঞদের মাঝে সৃষ্টি হয়েছে নানা কল্পনা জল্পনা। তামিল দরর্শকরা আশা করছেন অনিলদের সিনেমার মধ্যে দিয়ে তামিল সিনেমার নতুন মোড়ক উন্মোচন হবে।

আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমার র্শূটিং শুরু হবে বলে জনা গেছে।তার আগে সংবাদ সম্মেলন করে তিনি নাটালীকে নিয়ে মিডিয়ার সামনে আসবেন বলে ভারতীয় সাংবাদিকদের জানিয়েছেন। প্রসঙ্গত, সানি লিওনের জন্ম-১৯৮১ সালের ১৩ মে, কানাডার ওন্টারিওর সার্নিয়া শহরে। তাঁর বাবা মা উভয়েই ভারতীয়। শিখ ধর্মাবলম্বী সানি যখন ১৪ বছরের তখন তাঁর পরিবার কানাডা থেকে মিশিগানে পাড়ি দেন। পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন সানি ও তাঁর পরিবার। ভারতের মিডিয়ায় পা রেখেই বিভিন্নভাবে আলোচনায় উঠে এসেছেন শীর্ষ পর্নো তারকা সানি লিওন। রিয়েলিটি শো ‘বিগ বস’ থেকে শুরু করে সর্বশেষ ‘জিসম-২’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ভারত তথা বিশ্ব মিডিয়ার সংবাদেও পরিণত হয়েছেন তিনি । ‘জিসম ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডের চলচ্চিত্রজগতে পা রেখেছেন ৩১ বছর বয়সী সাবেক পর্নোতারকা সানি লিওন। বলিউডের চলচ্চিত্রে আসার পরই আবেদনময়ী সানি লিওন সমালোচকদের দৃষ্টি কেড়েছেন। একে একে বলিউডের বিভিন্ন ঘরানায় স্থান করে নিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ চলচ্চিত্রের আইটেম গানে তিনি নেচেছেন এবং এখন ‘রাগিণী এসএমএস ২’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। হেঁটেছেন র্যাম্পের মঞ্চেও। এখন দেখার অপেক্ষা কি ঘটে।
- See more at: http://www.bengalinews24.com/varities--hot-sexual-tips-news/2013/06/23/8372#sthash.oIWKem6M.dpuf

Post a Comment

0 Comments