হজ চুক্তি-২০১৩ অনুযায়ী চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
মঙ্গলবার নবম জাতীয় সংসদে ১৮তম অধিবেশনে মোহাম্মদ শাহআলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী একথা জানান। তিনি বলেন, “২০১০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত ৯০১টি ট্রাভেল এজেন্সিকে হজ লাইসেন্স প্রদান করা হয়েছে। ২০১২ সালে হজ কার্যক্রমে অনিয়মের অভিযোগে সৌদি সরকার ও বাংলাদেশ সরকার কর্তৃক ৯৫টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।”
মমতাজ বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ওমরাহ ও হজ এজেন্সির সংখ্যা ২২৯ টি ও এক হাজার ১৫৩ টি। মানব পাচারের অভিযোগে ২০০৯ হতে ২০১২ সাল পর্যন্ত মোট ৩০টি এজেন্সির হজ লাইসেন্স বাতিল করাসহ আর্থিক দণ্ড এবং ইমিগ্রেশন অ্যাক্ট-১৯৮৩ ও মানব পাচার আইনে এজেন্সির সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজাদারি মামলা করা হয়েছে।”
ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুই হাজার ৮০ জন ধর্মীয় নেতাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মানব স¤পদ উন্নয়নে ১০ হাজার ৫০০ জন ধর্মীয় নেতাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।”

0 Comments