Advertisement

টেকনাফে বিজিবির হাতে ৩শ ৫পিস ইয়াবাসহ গাইবান্দার ১যুবক আটক


জাফর আলম, হ্নীলা ॥
টেকনাফ ৪২বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩শ ৫পিস ইয়াবাসহ গাইবান্দার ১যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
বিজিবি সূত্র জানায়-১৯জুন বিকাল ৪টারদিকে টেকনাফ ৪২বিজিবির দমদমিয়া বিওপি জওয়ানেরা টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রবাহী নাফ স্পেশাল
সার্ভিস গাড়ি নং-কক্সবাজার-জ-১১-১৪২৮ তল্লাশী চালিয়ে ৩শত ৫পিস ইয়াবা বড়িসহ গাইবান্দা জেলার তুলমী ঘাটস্থ কবিরা পাড়ার নেয়ামত আলীর পুত্র মোঃ ফারুক (৩০)কে আটক করেন। আটক যুবককে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Post a Comment

0 Comments