Advertisement

ঈদগাঁওতে শিক্ষার্থী হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা


বার্তা পরিবেশক, ঈদগাঁও
সদর উপজেলার ঈদগাঁওতে সন্ত্রাসীদল কর্তৃক রাত্রে মাদ্রাসা ছাত্রকে হত্যা চেষ্টার ঘটনা প্রেম সংক্রান্ত বিষয়ে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে
বাদী পক্ষের অভিযোগ। এঘটনায় এলাকায় জুড়ে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার সৌদি প্রবাসী মোহাম্মদ ছৈয়দের পুত্র ও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র রেজাউল করিম রেজুকে ১১ জুন রাতের অন্ধকারে বাড়ির সন্নিকটে দুর্বৃত্তরা এলোপাতারি ছুরিকাঘাত করে নির্মমভাবে আহত করে। এদিকে ১৩ জুন হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে এলাকার ৩ শতাধিকেরও বেশি লোকজন একটি বিক্ষোভ মিছিল ঈদগাঁও বাজার এলাকায় করে। মিছিল শেষে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরীর কাছে ছুটে যায়। মিছিলকারী এলাকাবাসীর সামনে ইউপি চেয়ারম্যান উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সুষ্ট বিচারের জন্য প্রশাসনের কাছেও জোর দাবী জানান। একই দিন রাত্রে মাইজ পাড়াস্থ বদিউল আলম সওদাগরের দোকান চত্তরে ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগ সভাপতি ছুরুত আলমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন- ডাঃ উসমান গণি, সমাজ সেবক নুরুল হুদা, ইউছুপ আলী মুন্সি, জালাল আহমদ, আজিজুল হক, এমদাদুল হক কাদেরী। উক্ত সভায় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন- গিয়াস উদ্দিন, নুরুল আমিন হেলাল, এম. আবুহেনা সাগর, কাফি আনোয়ার সহ এলাকার অর্ধশতাধিক লোকজন। অন্যদিকে ১৪ জুন সকালে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাছির উদ্দিন ঘটনাস্থল তদন্ত করতে গেলে এলাকাবাসী সুন্দর ভাবে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া ১৫ জুন সন্ধ্যায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাবে এসে বাদীপক্ষ এক সংবাদ সম্মেলন করে। ঐ সংবাদ সম্মেলনে উলে¬খ করা হয় যে, নানা কারণে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ১নং আসামীকে বাদ দেয়ার অপচেষ্টা চলছে বলেও জানান। এলাকাবাসীর মতে, ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্রকে হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা অত্যান্ত দুঃখ জনক। সে চেষ্টা কখনো সফল হবেনা বলেও ইঙ্গিত দেন। এ ব্যপারে আহতের বড় ভাই মোহাম্মদ নুরুচ্ছফা জানান, আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনাটি যেন ভিন্নখাতে প্রবাহিত না হয় সে দিকে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তাই আমি এর সুষ্ট বিচার চাই। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা নাছিরের কাছে একাধিকবার যোগাযোগ করার পরও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments