Advertisement

উখিয়ায় ৫ মালয়েশিয়াগামী আটক


কায়সার হামিদ মানিক, উখিয়া, কক্সবাজার।
মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ আসার পথে মরিচ্যা যৌথ চেকপোষ্ট বিজিবির হাতে আটক হয়েছে ৫জন মালয়েশিয়াগামী যাত্রী। তারা টেকনাফ হয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য যশোরের মুক্তদাহ থেকে গত ৩দিন আগে রওনা দেয়। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার
বিকাল সাড়ে ৪টায় যাত্রীবাহী বাসে তল¬াশি চালিয়ে ৫জন মালয়েশিয়াগামীকে আটক করেছে। আটককৃতরা হল মুজিবুর  রহমান (৩০), সুজন হোসেন (১৮), মনিরুজ্জামান (২৪),  রবিউল ইসলাম (২০) ও সাহেব আলী (৪০)। মরিচ্যা মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নুরুল ইসলাম জানান, আটককৃতরা জানিয়েছেন তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিল।

Post a Comment

0 Comments