এম বশর চৌধুরী উখিয়া
কক্সবাজারের উখিয়ার মাদারবুনিয়া পাহাড়ী এলাকায় ২৯ জুন দিবাপূর্ব রাত ১টায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ ডাকাত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। ১৪/১৫ জনের একদল ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতির পুস্তুতি
কালে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী ফাঁড়ির একদল পুলিশ ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বষর্ণ করে পালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ৩ জন কুখ্যাত ডাকাত সদস্যকে ১টি রাম দা ও ১টি ধারালো ছোরা সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, রামু থানাধীন ধেছুয়া পালং মাঝের পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জহির উল্লাহ প্রঃ ভুট্টো ডাকাত (৩০), টেকনাফ থানাধীন মৃত মিয়া হোছনের ছেলে আব্দু শুক্কুর (২৮) ও মোঃ ইদ্রিছের ছেলে শাহ আলম (২৮)। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাঈদ মিয়া জানান, ইনানী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ও হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত ডাকাতদের নিকট থেকে ১টি কাঠের বাট সহ লম্বা অনুমান ৩৪ ইঞ্চি রাম দা, ১টি কাঠের বাটসহ লম্বা অনুমান ১৭ ইঞ্চি ছোরা উদ্ধার করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির অপরাধে দঃ বিঃ আইনের ৩৯৯/৪০২ ধারা মতে মামলা রুজু করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া উখিয়া থানায় যোগদানের পর থেকে উর্ধবতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ডাকাত নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন, দাগী আসামীদের গ্রেপ্তার সহ আইন শৃংখলা উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন।

0 Comments