শিহাব উদ্দিন আহমেদ
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকার এক ভ’মিদস্যুর বিরুদ্ধে প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে।
আপন ভাইয়ের নানা নির্যাতন, নিপীড়ন, জোরপুর্বক ভুমি দখল সহ সর্বশেষ হত্যা চেষ্টার প্রতিবাদে অসহায় মহিলা জাহানারা বেগম জন্নাহার রামু থানায়
লিখিত অভিযোগ দায়ের করলে ভ’মিগ্রাসী মাষ্টার মোজাফ্ফর আহমদ সহ তার সহযোগীরা অভিযোগ প্রত্যাখানের চাপসৃষ্টি পূর্বক প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়াগেছে। জানাযায় ভিকটিমের স্বামী না থাকায় তার অসহায়ত্বের কথা বিবেচনাকরে পিতার নির্দেশনুযায়ী ছোট বোনকে প্রদানকৃত বিবেধপূর্ন চজ/১১৩/০৬ মামলাধীন জমি প্রতারনা মূলক বিক্রি এবং তার বর্তমান আবাসস্থলে একা থাকার সুযোগে আসামীরা প্রবেশ পূর্বক অবৈধভাবে ঘেরা প্রদান, ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদ করায় গণমাধ্যম কর্মী শিহাব উদ্দিন আহমেদ’র মাকে মারত্মক অস্ত্র-সস্ত্র দিয়ে গুরুতর আহত করে। যার স্বচিত্র সংবাদ বিভিন্ন প্রত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ভিকটিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রামু উপজেলা স্বাস্থ্য কম্পেøসে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হ্সাপাতালে রেফার করে। পরবর্তিতে ভিকটিমের শারিরীক অবস্থার একটু উন্নতি হলে ভিকটিম রামু থানায় জ/৩৮৫ নং অভিযোগ দায়ের করে। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে প্রান নাশের হুমকি পূর্বক নানা ভয় ভিতি প্রদর্শন করে আসছে বলে জানান ভোক্তভোগী মহিলা।

0 Comments