Advertisement

টেকনাফে ২ কাটা বন্দুকসহ এক ডাকাত আটক

তাহেরা আক্তার মিলি ,টেকনাফ
টেকনাফে দেশীয় তৈরী ২ কাটা বন্দুকসহ আজিমুল্লাহ নামে এক ডাকাতকে  আটক করেছে বিজিবি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে -২৫ জুন গভীর রাতে সাবরাং নয়াপাড়ার কচুবনিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির নায়েক সুবেদার মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নজির আহমদ ডাকাতের বাড়ী তল্লাশী করে দেশীয় তৈরী ২টি কাটা বন্দুক ও ২ টি তাজা কার্তুজ উদ্ধার করে। এসময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুখ্যাত ডাকাত সর্দার নজির আহমদের ছোট ভাই দক্ষিণ নয়াপাড়া কচুবনিয়া আবদুর রহিমের পুত্র মোঃ আজিমুল্লাহ (২৫) কে আটক করে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Post a Comment

0 Comments