Advertisement

নজির ডাকাত জামিনের ২ দিন পর তার ছোট ভাই ২টি অস্ত্রসহ কুখ্যাত আজম উল্লাহ আটক

সাইফুল ইসলাম চৌধুরী, টেকনাফ
টেকনাফের অন্যতম ডাকাত নজির ডাকাত জামিনের ২ দিন পর ২টি দেশীয় তৈরি শর্টগান ও কার্তুজসহ তার ছোট ভাই আজম উল্লাহ ডাকাতকে আটক করেছে বিজিবি। নজির আহাম্মদ ডাকাত জামিনের ২ দিন পর তার ছোট ভাই অস্ত্রসহ বিজিবির হাতে আটক হওয়ায়
জনমনে আবারো আতংক ছড়িয়ে পড়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোররাতে টেকনাফ ৪২ ব্যাটলিয়নের আওতাধীন বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং কাটাবুনিয়া এলাকার মানব পাচারকারী দালাল, কুখ্যাত নজির আহমদ ডাকাতের ভাই চিহ্নিত ডাকাত আজম উল্লাহর বাড়ীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২টি শর্টগান  ও ২টি কার্তুজসহ আটক করেছে। সে সাবরাং কাটাবুনিয়া এলাকার আবদুর রকিম মাঝির পুত্র। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার, সড়ক ও বসতবাড়ীতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ৬টি মামলা রয়েছে বলে জানা যায়। বিজিবি তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করেছে।
এব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটলিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তি সংঘবদ্ধ দল নিয়ে দীর্ঘদিন ধরে মানবপাচার, সড়ক ডাকাতিসহ নানান অপরাধ মূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত করে আসছে এবং আটক করার সময় বিজিবিকে নিজের পরিচয় আতœগোপন করার চেষ্টা করে।

Post a Comment

0 Comments