Advertisement

রামুতে দিগন্ত এসোসিয়েশন এর আত্মপ্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি
রামুতে দিগন্ত এসোসিয়েশন নামে একটি উন্নয়নমূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট লুতু মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ
উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের সদস্য উপস্থিতিতে ২ বছর মেয়াদের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান লুতু, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক নুরুল হক কাজল, সহ-অর্থ সম্পাদক আয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল সাঈদ, প্রচার সম্পাদক নুরুচ্ছবি, সদস্য সচিব মো. ওসমান, সাইদুল আলম, আলি আকবর, হালিমুর রহমান প্রমূখ। সভায় জানানো হয়, আগামী ৫ জুলাই সংগঠনের নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments