Advertisement

জেএসইউএস’র উদ্যেগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এ্যাডভোকেসী সভা


চট্টগ্রামের বেসরকারী মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের সবচাইতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী প্রতিবন্ধী মানুষদের
অধিকার ও অবস্থানগত উন্নয়নে কাজ করে আসছে। বিগত ২০১০ ইং সাল থেকে কার্যক্রমের সফলতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের প্রতিবন্ধী মানুষদের সরকারী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অর্ন্তভূক্তকরণের লক্ষ্যে “প্রমোশন অব হিউম্যান রাইট্স অব পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস ইন বাংলাদেশ (পিএইচআরপিবিডি)” প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইতিমধ্যে উক্ত ওয়ার্ড দুটিতে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহায়তায় প্রতিবন্ধী মানুষদের নিয়ে ৭টি স্ব-সহায়ক সংগঠন, ১ টি নারী প্রতিবন্ধী স্ব-সহায়ক সংগঠন এবং ১ টি নির্বাচিত ও প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এপেক্স বডি গঠন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের নিয়ে উক্ত দল ও সংগঠনসমূহ সরকারী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে প্রতিবন্ধী মানুষদের যথাযথভাবে অন্তর্ভূক্তিকরণের লক্ষ্যে সরকারী নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত লিয়াজো করে প্রতিবন্ধী মানুষদের রাষ্ট্রীয় অধিকার আদায়ে কাজ করে আসছে।
কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে আজ বাংলাদেশ সরকারের জেলা ত্রান ও পুর্নবাসন কার্যালয়, চট্টগ্রামের জনাব আব্দুল মালেক মহোদয়ের সাথে প্রকল্পের এপেক্সবডির প্রতিবন্ধী ভাই ও বোনেরা তাদেও বিভিন্ন সরকারী দাবি বাস্তাবয়নের জন্য ধারণা পত্র সহ মৌখিক অনেক গুরুত্ব বিষয় নিয়ে সরাসরি কথা বলে এবং এতে সম্মানিত জনাব আব্দুল মালেক মহোদয় অতি উৎসাহের সহিত তাদের কথাগুলো মনযোগ সহকারে শুনেন এবং অত্যান্ত দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া যে কোন প্রয়োজনে সব সময় পাশে থাকার উৎসাহ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments