Advertisement

কক্সাজারে এসএ টিভি’র উদ্যোগে বাংলাদেশী আইডলের র‌্যালী


সংবাদ বিজ্ঞপ্তি
তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্যাটলাইট চ্যানেল এসএ টিভিতে “বাংলাদেশী আইডল” এর আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। “তোমার
গানে বিশ্ব জয়” এ শ্লোগানকে ধারন করে গত ২৮ জুন রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে সঙ্গীতে বিশ্বের সবচেয়ে বড় সফল এই রিয়েলিটি শো। গত শুক্রবার বেলা ২ টায় প্রচন্ড বৃষ্টি বাদল উপলক্ষ্যে করে শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে কক্সবাজার সাংবাদিক সংসদ এর সাধারণ সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহসান সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক অনভূতি সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসাইন, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা বারের পিপি এডভোকেট ফরিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি নুপা আলম, বিডি নিউজের জেলা প্রতিনিধি শংকর বড়–য়া রুমি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নোবেল, দৈনিক রূপসীগ্রামের স্টাফ রিপোর্টার মনতোষ বেদাজ্ঞ, দৈনিক দৈনন্দিনের স্টাফ রিপোর্টার আরাফাতুল মজিদ, দৈনিক সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার তুষার তুহিন, টিভি চিত্রগ্রাহক মফিজুল ইসলাম ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দেলোয়ার হোসেন জয়। এসময় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। র‌্যালীতে অংশগ্রহরকারী সকলেই এসএ টেলিভিশন ও “বাংলাদেশী আইডল” এর সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, আমেরিকান আইডল ও ইন্ডিয়ান আইডলসহ পৃথিবীর ৪৮টি দেশের পর বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম সবচেয়ে ব্যায় বহুল ও জনপ্রিয় আইডল রিয়েলিটি শো।

Post a Comment

0 Comments