Advertisement

চকরিয়ায় ১ হাজার পিচ ইয়াবা সহ ব্যবসায়ী ধৃত

এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ায় নেশাজাত দ্রব্য ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে তাকে ধৃত করে চট্টগ্রাম সদরঘাট অঞ্চলের মাদকদ্রব্য গোয়েন্দা শাখার একটি দল। সূত্র জানায়, চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা হাসপাতাল
সড়কে মাদকদ্রব্য গোয়েন্দা শাখার এস.আই আবুল হোসেনের নেতৃত্বে ৮সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট বিকিকিনিকালে শহিদুল ইসলাম প্রকাশ মহিউদ্দিন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত ইয়াবা ব্যবসায়ী পৌরসভার চিরিঙ্গা মাষ্টারপাড়া এলাকার গুরা মিয়ার পুত্র এবং পৌর মেয়র নুরুল ইসলাম হায়দারের চাচাতো ভাই বলে জানা যায়।   

Post a Comment

0 Comments