Advertisement

উখিয়ায় বৌদ্ধ মন্দির ভাংচুর মামলার আসামীর দাপট


কফিল উদ্দিন আনু, উখিয়া (কক্সবাজার) থেকে
কক্সবাজারের উখিয়া পিনজিরকুল বৌদ্ধ মন্দিরে হামলার অন্যতম আসামী খয়রাতির বদি আলমের পুত্র ছৈয়দ আলম পুলিশি ধরা ছোয়ার বাইরে থেকে নানা
অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। প্রতিনিয়ত এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যাওয়ার কারনে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনে কথিত ওই আসামীর হাত রয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়ার নিকট যোগাযোগ করা হলে উক্ত আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, স্থানীয়রা সহযোগিতা করলে এসব অপরাধীদের গ্রেপ্তার করা সহজ হবে।

Post a Comment

0 Comments